“আত্মশুদ্ধি” -নীল কাব্য

“আত্মশুদ্ধি”
নীল কাব্য

নিজেকে জানো নিজেকে শোনো ধ্যান যোগে নিজেকে খোঁজ

অসীমের পানে আপন ঠিকানা মোহ-মায়া নেশা ছাড়ো

খালি চোখে দৃশ্যমান সব ইলিউশনস

,ভ্রমের জালে আঁটকা পড়া!নরমাল হিউম্যান।

জাগো বন্ধ চোখে,খুলে যাক অর্ন্তদৃষ্টি

সাদা কালো- কালো সাদা তফাত হোক অনুভবে

লোভাতুর দৃষ্টির হোক মৃত্যু নবরূপে জন্ম হোক ডিভাইন দৃষ্টি

ঐশ্বরিক জ্ঞানের মুখোমুখি বিকশিত হোক জ্ঞানের মহিমা

পড়বে যেথায় চরণ ধুলি! ফুটবে সেথায় আশার কুঁড়ি

দুখের ছুটি পলক ছলে! ভাবনা ছোঁয়া সুখ বৃষ্টি।

সাত চক্র সাতটি রঙে বন্ধ চোখে আবির ঝরে

দেহ যেন এক রঙের বাক্স! রঙের খেলা আপন ছলে।

আজ্ঞা চক্র খোলো যদি ভূত- ভবিষ্যৎ দেখবে তবে

প্রতি চক্রের সংযোগে নিজেকে জানা সহজ করে।

মোহ- মায়া যায় হারিয়ে আত্মশুদ্ধি জেগে ওঠে।

৭/১২/২৩ সকাল ৭.০০টা

কাব্য স্বত্ব সংরক্ষিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *