“হিংসা”শামীমা রোজী

হিংসা
শামীমা রোজী

আমি হিংসা

সবার অন্তরে বাঁধি বাসা

ভেঙ্গে চুরমার করি সবার আশা।

সবার বুকে থাকি আমি লুকায়িত

এ আমার স্বভাব চিরায়ত।

আমি হিংসা

ঘটাই আমি অশরীরী অগ্ন‍্যুৎপাত

শরীরের রন্ধ্রে রন্ধ্রে আমার বসত

অন্তরকে করে তুলি ক্ষতবিক্ষত

তাতেই আমি খুব শান্ত।

আমি হিংসা

মানুষেতে গড়ি দূরত্ব অহর্নিশি

নয়নে ঝরাই অশ্রু রাশি রাশি

গড়ি ভালোবাসার মাঝে ভুল বুঝাবুঝি

সবার দুঃখ-যন্ত্রনার মাঝেই আমি সুখ খুঁজি।

আমি হিংসা

পারস্পরিক সম্পর্কে ধরাই ফাটল

এতেই আমি বেশ সরল।

সব ভেঙ্গে তছনছ করার দলে আমি।

তবুও বোকা মানুষ আমায় করে দামি।

আমি হিংসা

আমি রক্ত পিপাসু সব করি নষ্ট

সবার মাঝে বিলিয়ে দেই কষ্ট।

আমি চলি অবিশ্রান্ত।

এতেই আমি শান্ত।

আমি হিংসা

সর্বত্র হই প্রতিহিংসা পরায়ণ

সবার মাঝেই আমার আগ্রাসন।

একটি সুন্দর জাতিকে করি ধ্বংস

আমি হয়ে উঠি নৃশংস।

আমি হিংসা

হায়রে মানুষ অতি যতনে

আমায় করো লালন, তুমি কত বোকা

সহজেই তোমাদের দেই আমি ধোঁকা।

ওহ্ তাই আমিই জেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *