অতৃপ্ত ভালবাসা
শাহানাজ সোহেলী
কতখানি ভালবাসি তোমায়,,,
প্রতিটা নিঃশ্বাস জানে,
তোমাকে কতখানি মনে পরে,,,
নিশুতি আধাঁর জানে।।
এই হৃদয়ে কতখানি প্রেম আছে,,,
তাতো আমার অনুভূতিরা জানে,
কত রাত নির্ঘুম কাটাই,,,
রাতের জোনাকি জানে।।
চোখের জল কতটা নোনা,,,
তা কেবল চোখের পাপড়ি জানে,
শ্বাসকষ্ট কাকে বলে,,,
দীর্ঘশ্বাস রা জানে।।
তোমার জন্য কতটা অস্থির,,,
হৃৎস্পন্দন জানে।।
সবাই তো সব কিছু জানে
শুধু তুমি জানলেনা,,,
কতটা ভালবাসি তোমায় ।।
আর,,,,,
আমি জানলাম না কেন ভালবাসি !!
এই অতৃপ্ত ভালবাসায়,,,
বিধাতা কেন জড়ালে আমায়।।
(৯/২/২০২২)