ছেলেদের কান্নার শব্দ কেউ শুনতে পাই না
শাহানাজ সোহেলী
——————————–
প্রথম মা ডাক টা শুনি ছেলে সন্তানের মুখে,
কেন জানি না!
ওর চোখে জল দেখলেই বলতাম
ছেলেদের কাঁদতে হয় না।
ছেলে আমার ধিরে ধিরে বড় হতে থাকে
খেয়াল করে দেখি,
আমি ছাড়া কারো সামনে খুব একটা কাঁদতো না সে।
ছেলের বয়স যখন পাঁচ…
দাদা,নানার সখ হলো নাতির খতনা দিবে,
আমি ভাবলাম অল্প বয়সে খতনা হলে
আমায় লজ্জা একটু কম পাবে।
ডাক্তার আসলো,,সব কিছু রেডি
ছেলে আমার গলা আর ছাড়ে না,
জড়িয়ে তাকে বললাম শুধু
যাবে এখন তুমি…..
মনে রাখবে, যতই ব্যথা পাওনা কেন
কাঁদবে না তুমি।
বাবার কোলে চড়ে ছেলে গেল সে রুমে
আল্লাহ আল্লাহ করি,আর চেখের জল থামাতে না পারি,
নানার কোলে বসে খতনা হলো তার ছোট্ট ছেলে আমার এক ফোঁটা চোখের ফেলেনি পানি।
ডাক্তার তো অবাক হয়ে শুধায়!
ছোট্ট ছেলের এতো ধৈর্য কি করে শুনি?
নানা হেসে বলে,,,মায়ের কথা রেখেছে
পুরুষ বলে কারো সামনে কাঁদেনি সে।
বাবার কোলে করে মায়ের কোলে ফিরে
ছেলে এবার অঝোর ধারায় কান্নায় ভেঙে পরে,
মাকে বলে….মাগো আমি পেয়েছি অনেক ব্যথা,
শক্ত হয়ে ছিলাম…. তবু কাঁদিনি আমি।
কারণ আমি পুরুষ জানি
আর তা সব সময় মানি।
ছেলে আমার আজ অনেক বড়
অনার্স পড়ছে এখন,
যত যায় কিছু হোক না কেন
কেউ দেখে না তার চোখের জল।
শুধু মাকে এসে বলে…
মাগো আমার কাষ্ট হচ্ছে খুব।
মাঝে মাঝে ভাবি আমি,,,
কবে কখন কি কোন মা তাঁর ছেলেকে বলেছিল…
পুরুষের কাঁদতে হয় না?
হয়তো বলেছিল!
না হয় কেন বললাম আমি?
আর কোন পুরুষের কথা নাই বা বললাম আমি,
নিজের ছেলেকে দিয়ে বুঝেছি
ছেলেদের চোখের জল দেখেনা কেউ,
কান্নার শব্দ ও কেউ শুনতে পাই না ঠিক,
তবে এর গভীরতা অনেক।
(২১/০৬/২০২৩)