আমরা কলাপাড়াবাসী সংগঠনের ১ টাকায় ইফতার বিক্রি করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা কলাপাড়ায়

(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় মাহে রমজান উপলক্ষে পাওয়া যাচ্ছে এক টাকায় ইফতার। এ ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছে ‘আমরা কলাপাড়াবাসী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ১৪ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫ টায় পৌরশহরের শহীদ সুরেন্দ্র মোহন চোধুরী সড়কে মনোহরী পট্টিতে এ ইফতারের দোকানটি বসেছে। আর এতে কাজ করছে বেশকয়েজন সেচ্ছাসেবক। এরা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। এদের দোকান থেকে খেটে খাওয়া ও ছিন্নমূল রোজাদাররা এক টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন ইফতার প্যাকেট। প্রতিটি প্যাকেটের মধ্যে আইটেম রয়েছে ছোলা বুট, পিঁয়াজু, বেগুনি, জিলাপি, খেজুর ও মুড়ি।সহযোগিতা পেলে এই ‘এক টাকায় ইফতার’ কার্যক্রম ৩০ রমজান পর্যন্ত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা। এদিকে এক টাকার ইফতার পেয়ে খুশি দরিদ্র পথ শিশু, যানবাহন চালক ও দরিদ্ররা। তারা আয়োজকদের দোয়া করেন এমফ্ন মহৎ উদ্যোগ নেয়ার জন্য। এ সময়ে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, কলাপাড়া রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক নাহিদুল হক। সংগঠনের সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ ইফতার বিক্রির উদ্যোগ নেওয়া হয়। এছাড়া করোনার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এ সংগঠনের সদস্যরা মানুষের পাশে দাড়াচ্ছে। তবে তাদের উদ্দেশ, সবার মতো দরিদ্র মানুষও দিনভর রোজা শেষে হাসি মুখে ইফতার করুক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *