কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

কলাপাড়ায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।রবিবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল নয়টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দিনব্যাপী উপজেলা প্রশাসকের কার্যালয়ে শিশুদের নিয়ে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে।কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীরহোসেন,উপজেলাআওয়ামীলীগেরসাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার মহিলা কাউন্সিলর উম্মে তামিমা বীথী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

ফোরকানুল ইসলাম। তাং: ১৭.০৩.২০২৪ ইং: মোবা:০১৭১৮০-৩৫৩৯১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *