শুদ্ধ করি নিয়ত
– ফজিলা ইসলাম ফৌজি
সিয়াম মাসের চাঁদ উঠেছে – শোনো মুমিন
শুদ্ধ করো নিয়ত খানি – বুকের জমিন,
সাওম পালন সংযম সেতো – ঈমানের ডাক
ঐ পাড়েতে যেতেই হবে – ক্ষমতা থাক?
ফরজ করেছেন মহান প্রভু – ত্রিশ রোজা
জান্নাতের ই সুখ লভিতে – তাকেই খোঁজা!
আকিদা টা ঠিক থাকা চাই – সব মাসে তে
নইলে জমে ধরবে এসে – দুঃখ ত্রাসে তে!
যাকাত ফিতরা দিতেই হবে – সময় মতো
জমা রেখে লাভ কি বলো – অবুঝ কতো?
আমল টা যে শুদ্ধ হবে – নিয়ত করে
মহান প্রভু দয়া জাগাও – এ অন্তরে।
ঘোর লাগা চোখ খুঁজেই চলে – টাকার পাহাড়
দামী বাড়ি বিলাস গাড়ি – দামী খাবার,
ক্যামনে আসবে বৈভব সেতো – অজানা থাক
হালাল হারাম চুলোয় যাবে – যাক চলে যাক!
মুমিন তুমি এমন তর – মানায় কবে!
খাঁটি ঈমান তোমার হবে – খোঁজে সবে,
নিয়ত ঠিক থাক – এই না রোজার মাস থেকে
মহান আল্লাহ্ দাও দয়া দাও – এই আশেকে।

১ লা রমজান ১৪৪৫ হি:।
১২ / ০৩ / ২০২৪ ইং।
২৮ শে ফাল্গুন ১৪৩০ বাং।