২৫’শ টাকার লোভ সামলাতে পারছে না বড় অট্টালিকার মালিকরাও-মশিউর রহমান শিহাব

এই করোনা মহামারিতেও যেন আমি একই দৃশ্য দেখছি। একের পর এক আমাদের মেধাবী-সৃজনশীল ও মানবিক মানুষগেুলোকে কেড়ে নিচ্ছে করোনা। করোনার আক্রমন বলা চলে কেবল শুরু হয়েছে বাংলাদেশে! সামনে কত কি দেখেতে হবে তা আল্লাহই ভাল জানেন!দেশের এমন করুণ পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্ঘুম রাত, অক্লান্ত পরিশ্রম আর নানামুখী প্রচেষ্টার পাশাপাশি একদল ভন্ড, লোভী, চোর আর ইতর শ্রেণির মানুষের জঘন্যসব অপকর্মকান্ড আমাকেও ঘুমাতে দিচ্ছে না। আমি ঘুমাতে পারছি না। যদি প্রধানমন্ত্রীর সহায়তা পেতে ভিক্ষার চাল বিক্রি করে কোন ভিক্ষুককে ঘুষ দিতে হয় স্থানীয় ইউপি সদস্যকে এর চেয়ে ঘৃন্য কাজ আর কি হতে পারে! শুধু বরগুনায় নয় দেশের বিভিন্ন জেলায় উপজেলায় চলছে এমন জঘন্য কর্মকান্ড! প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ২৫’শ টাকার লোভ সামলাতে পারছেন না বড় বড় অট্টালিকার মালিকরাও! আমাদের এই চরিত্র শুধরে দেবে কে? সরকারের এত এত প্রচারণার পরেও, এত এত আক্রান্তের পরেও, এত এত মৃত্যুর মিছিল দেখেও আমরা ৮০ ভাগ মানুষ এখনও সচেতন হতে পারিনি। সরকারি স্বাস্থবিধির তোয়াক্কা না করে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছি সামাজিক দূরত্ব না মেনেই। তাহলে আমাদের পরিনতি কোথায় গিয়ে দাঁড়াবে? তবে আমরা কি করোনা পরবর্তী পৃথিবী দেখে যেতে পারবো না? করোনা পরবর্তী বাংলাদেশ ক্যামন হবে তা জানতেও পারবো না? না! তা হতে পারে না! ভয়কে জয় করতেই হবে! আমাদের সামনে এগিয়ে যেতেই হবে! এগিয়ে নিতে হবে জননেত্রী শেখহাসিনার উন্নয়নমুখী এই বাংলাদেশকে।আমার প্রিয় বরগুনাবাসীর প্রতি আহবান। আগে জীবন তারপরে জীবীকা। আগে নিজের এবং নিজের ছেলেমেয়ে, বাবা-মা আর স্বজনদের জীবন তারপরে ঈদ। বেঁচে থাকেল ঈদের কেনাকাটা আমরা সামনের বছরগুলোতেও করতে পরবো। কিন্তু বেচেই যদি না থাকি তবে কিসের ঈদ কিসের কেনাকাটা আর কিসের বন্ধুবান্ধব! আসুন সরকারি বেসরকারি উদ্যোগে আমরা যে যেখান থেকে যতটুকু সহযোগিতা পেয়েছি তাই নিয়ে আগামী একটা মাস ঘরে থাকি। নিরাপদে থাকি। নিরাপদে রাখি পরিবারের সবাইকে। বাংলাদেশ সরকার আপনার পাশে আছে। আপনার পাশে আছে মাননীয় প্রধানমন্ত্রীর মত একজন মমতাময়ী জননেত্রী। গোপনে বা ওপেনে আছেন অনেক ভাল মনের রাজনৈতিক-সামাজিক ও ব্যাবসায়ী বন্ধরাও। আছেন অনেক মানবতার ফেরিওয়ালারাও। সামান্য সামর্থ্য নিয়ে আমিও আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *