সরাইল উপজেলা বড়বুল্লা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হানিফ আহমেদ সবুজের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

রইছ উদ্দিন সরাইলঃ-


ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা চুন্টা ইউনিয়ন রসুল পুর, বড়বুল্লা দুইগ্রামে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হানিফ আহমেদ সবুজের আলোচনা মতবিনিময় সভা বড়বুল্লা হাফিজিয়া সুন্নিয়া হাফিজিয়া মাঠে অনুষ্ঠিত হয়েছে। জনাব,বরজু মিয়া সাহেবের সভাপতিত্বে প্রধান-অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হানিফ আহমেদ সবুজ, বিশেষ অতিথি হিসেবে উপস্তিতি জনাব রতন বক্স সরাইল, জহিরুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক সরাইল উপজেলা যুবদল,জনাব জাহাঙ্গীর আলম (কাতার প্রভাসী)। উক্ত নির্বাচনী মতবিনিময় আলোচনায় বক্তব্য রাখেন হাজ্বী সায়েদুর রহমান সরদার, আবুল হোসেন সরদার, দুধ মিয়া, আক্তার মিয়া, হোসেন মিয়া রসুল পুর মো: চৌধুরী মিয়া রসুল পুর জনাব সাবেক সানু মেম্বার বড়বুল্লা আরো অনেকে বক্তব্য রাখেন। উক্ত নির্বাচন মতবিনিময় আলোচনায় প্রথমে পবিত্র কোরআন তেলোয়াত পরিশেষে মিলাদ মোনাজাত করে হাফেজ মাওলানা শাহাদাৎ হোসাঈন, সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বশেষে জনাব আবু কালাম সরদারের পরিচালনায় বড়বুল্লা হাফিজিয়া মাদরাসার মতবিনিময় আলোচনা সভা সমাপ্তি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *