ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

কলাপাড়ায় ভোর রাত থেকেই শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই সঙ্গে বিরাজ করছে ঘন কুয়াশা। শুক্রবার বেলা ১০ টা পর্যন্ত কলাপাড়া পৌর শহরসহ জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এতে জনজীবনে ভোগান্তি নেমে আসে। সবচেয়ে দুর্ভোগে পড়ে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে আকাশ ঘন মেঘাচ্ছন্ন থাকায় বেলা বাড়লেও দেখা মিলছেনা সূর্যের। গুঁড়ি বৃষ্টির কারনে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে শীত কালীন সবজি চাষীরা। গতকাল এবং আজকের বৃষ্টি ক্ষতির মুখে পড়েছেন জেলার তরমুজ চাষীরা। এই অবস্থা আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।
ফোরকানুল ইসলাম তাং: ০২.০২.২০২৪ ইং: মোবা: ০১৭ ১৮-০৩৫৩৯১।