ষ্টেশন
ধ্রুবক রাজ
ক্ষণিকের অতিথি কত এলো গেলো,
নানা রঙের,বর্ণের,ধর্মের,বয়সের,
শিশু, কন্যা, যুবক, যুবতি,
কর্ম চঞ্চল করে তোলে পদচারণায়-
যেন অনন্তযৌবনা –
প্রয়োজন; যতটুকু সঙ্গ দেয়,
শীত ফুরালেই যেন সাইবেরিয়ায়,
ট্রেন চলে গেলে ষ্টেশনখানা পড়ে থাকে পূর্বের মত,
তপ্ত দাবদাহে কিংবা শীত পোড়া
হিম হৃদয়ে
হুইসেলের অপেক্ষায় কান পেতে রয়,
ট্রেন আসে কিন্তু অভাব পূরণ হয় না,
কে রাখে খবর তাঁর?

০৬.১২.২৩ খ্রিঃ