বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৩ জেলার ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের কোভিড-১৯ নভেল করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার প্রকাশিত ফলাফলে বিষয়টি নিশ্চিত করে জেনোম সেন্টারের সহকারি পরিচালক প্রফেসর ড. ইকবাল কবির জাহিদ। তিনি জানান ১৪ জনের মধ্যে যশোর জেলার ১৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, মাগুরা জেলার ১৬ জনের নমুনা পরীক্ষায় ৩ জন ওচুয়াডাঙ্গা জেলার ২৮ জনের নমুনা পরীক্ষায় করে ৮ শরীরে কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়। বাকি ৪৪ জনের নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। প্রফেসর ইকবাল কবির জাহিদ জানান, ফলাফল ৩ জেলার সিভিল সার্জনের কাছে ই মেইলে পাঠানো হয়েছে।