মাধবপুরে মাইক্রোবাসের সাথে সিএনজি সংঘর্ষে আহত ৩

পিন্টু অধিকারী মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কে মাইক্রোবাস- সিএনজি সংর্ঘষে সিএনজি ড্রাইভার সহ আহত তিন জন।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা সিলেট মহা সড়কে জগদীশপুর বিএইচএল সিরামিক্স এর সামনে ৬ জুলাই দুপুর ১.৩০ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। উপজেলার জগদীশপুর ইউপির খাঠুরা গ্রামের চান মিয়ার ছেলে আহত হয় আলী আজগরের (৩৪)।
সূত্রে জানা যায়, তিনি দুধ নিয়ে নোয়াহাটি যাওয়ার জন্য নোয়াপাড়ার সাহেব বাড়ি বাসষ্ট্যান্ড থেকে সি এন জি তে উটে জগদীশপুর এলাকায় আসা মাত্র উপর দিকে আসা মাইক্রোবাস টি সিএনজি ধাক্কা দিলে সিএনজি টি রাস্তার মোড়ে গিয়ে পড়ে এতে ওনার ৫ মন দুধ সহ সিএনজি তে থাকা অজ্ঞাত নামের এক ব্যক্তি ও সিএনজি ড্রাইভার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাটাই।পরে স্থানীয়রা ঢাকা (মেট্রো খ ১২-৮৮৩৫) নাম্বারের মাইক্রোবাসটি আটক করে পুলিশ কে খবর দেয়। জানা যায় গাড়ি টি আর এফ এল কম্পানির মহিলা ডাক্তারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *