রাকিবুল হাসান আদমদীঘি প্রতিনিধিঃ বৈশ্বিক মহমারী করোনা ভাইরাস এর পভাব থেকে জনগনকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন আদমদীঘি উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও বর্তমান আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহফুজুল হক টিকন। আজ ৬জুন সোমবার মাহফুজুল হক টিকনের নেতৃত্বে আদমদীঘি উপজেলায় সর্বসাধারণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপি যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় বিএনপি নেতা মাহফুজুল হক টিকন-এর সাথে কথা বললে উনি জানান, করোনা পরিস্থিতিতে বিএনপি শুরু থেকেই নিজেদের সাধ্যমত জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছে। জনাব তারেক রহমানের নির্দেশে করোনা পরিস্থিতির শুরু থেকেই আমি নিজেও জনসাধারণ এবং আমার দলীয় কর্মীদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ।