ইন্ডিয়া অটিজম সেন্টারের কনফারেন্সে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ড. রোনাল্ড রীফ, কেভিন গার্স, লরী উম্ব সহ বিশ্বের বেশ কয়েকজন সুপরিচিত গবেষক।
ইন্ডিয়া অটিজম সেন্টারের অয়োজনে ১০-১২ জানুয়ারি কোলকাতার এমিতি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো ২য় আন্তর্জাতিক অটিজম কনফারেন্স। ইন্ডিয়া অটিজম সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মি: সুরেশ সোমানির সভাপতিত্বে তিনদিন ব্যাপী এই সেমিনারে বক্তৃতা রাখেন বিভিন্ন দেশ থেকে আগত ৩২ জন স্বনামধন্য গবেষক।
ইন্ডিয়া অটিজম সেন্টারের কনফারেন্সে প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ড. রোনাল্ড রীফ, কেভিন গার্স, লরী উম্ব সহ বিশ্বের বেশ কয়েকজন সুপরিচিত গবেষক।
সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের হিসাব মতে, প্রতি ৫৯ জনে ১ জন শিশু অটিজমে আক্রান্ত। তাই দ্রুততম সময়ের মধ্যে রোগ নির্ণয় করতে না পারলে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান দেয়া হয়ে ওঠে না। প্যানেল আলোচনার পাশাপাশি বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক ইভেন্টেরও আয়োজন করা হয় কনফারেন্সটিতে।
এর মধ্যে একটি ছিলো অটিজম বিষয়ক গবেষনামূলক পোস্টার প্রদর্শনী। সর্বমোট ২৫ টি পোস্টার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সেখানে টীম আইএফএমএসএ বাংলাদেশ প্রথম স্থান অধিকার করে।

বিজয়ী শিক্ষার্থীরা জানান, এটি তাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। দেশের বাহিরে এরকম একটা কনফারেন্সে এসে প্রথম পুরস্কার প্রাপ্তি তাদেরকে অনুপ্রাণিত করবে। এছাড়া ভবিষ্যতে মেডিকেল সেক্টরে তারা গবেষণামূলক কাজ করতে আগ্রহী বলে জানান।
পুরস্কার হিসেবে বিজয়ী দলকে ১০ হাজার রুপী এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।বিজয়ী দলের সদস্যরা হচ্ছেন, ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫ম বর্ষ এমবিবিএস এর শিক্ষার্থী আলভী আহসান, মুমতাহিনা ফাতিমা, রাইসা নাওয়াল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ৫ম বর্ষ এমবিবিএস এর মোস্তফা আরাফাত ইসলাম।
এছাড়াও পোস্টার প্রদর্শনীতে কলেজ অব ইন্জিনিয়ারিং এন্ড এ্যাপ্লাইড আর্টস মুম্বাই , প্রদীপ অটিজম ম্যানেজমেন্ট ইন্ডিয়া প্রমুখ প্রতিষ্ঠান হতে আন্তর্জাতিক গবেষকগণ পোস্টার উপস্থাপনা করেন। এছাড়াও কনফারেন্স এ অংশগ্রহণ করেন ঢাকা মেডিকেল কলেজের শাইকা শফিক, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সিফাত আলম প্রান্ত এবং গ্রীন লাইফ মেডিকেল কলেজের এস. ইউ. হাবিবা ডেফডীল।