দুই পায়ে হাটার শক্তি না থাকলেও থেমে নেই মনোয়ারা আক্তার মনির পথচলা

দুই পায়ে হাটার শক্তি না থাকলেও থেমে নেই মনোয়ারা আক্তার মনির পথচলা,দুটি পা থেকেও নেই। তাই হাতের সাহায্যে পিড়ি দিয়ে এক ঘর থেকে অন্য ঘরে চলতে হয় কুড়িগ্রামের আশার মোড় গ্রামের মনোয়ারা আক্তার মনির। বাইরে বের হতে হয় হুইল চেয়ারে করে।
কুড়িগ্রামের মনোয়ারা আক্তার মনি। দুই পায়ে হাটার শক্তি না থাকলেও থেমে নেই এগিয়ে চলার। লেখাপড়া শেষ করে করে হতে চান বড় সরকারি কর্মকর্তা।
ছোট থেকে লেখাপাড়ার প্রবল ইচ্ছে ছিলো তার। স্কুলে ভর্তি হতে গেলে হাটতে না পারায় ভর্তি নেয়নি শিক্ষকরা। তবে হাল ছাড়েনি মনি। মায়ের সহযোগিতায় ব্র্যাক প্রি- প্রাইমারী ও সমাজকল্যান বালিকা একাডেমী থেকে এসএসসি সম্পূর্ণ করে ভর্তি হন নাগেশ্বরী কলেজে।
সেখান থেকে এইচএসসি পাস করে এখন রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস পড়ছেন মনি।
অদম্য ইচ্ছে শক্তির কাছে উড়ে ঘেছে সব প্রতিবন্ধকতা। চাকরিও মিলেছে নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে। তার মনোবলে খুশি গ্রামবাসীও। ভবিষ্যতে সরকারের প্রথম শ্রেনীর কর্মকর্তা হতে চান মনোয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *