নিস্পাপ নির্ভুল-হাফসা আলম

নিস্পাপ নির্ভুল
-হাফসা আলম

সবুজ তুমি কথাচ্ছলে

বললে যখন নন্দিনী

শুনতে পেলাম বলছে সে ডাক

হওনা তুমি বন্ধিনী

মুচকি হাসি শ্যামল ছায়া

তোমার আভায় ডুবে মন

মাঝে মাঝে চায় পালাতে তোমায় নিয়ে দুর গগন

ঝুমঝুমিয়ে বৃষ্টি যখন

পড়ে নিয়ে মতির রুপ

কল্পলোকে তোমায় নিয়ে

টিনের ঘরে জালাই ধুপ

বাইরে বাদল হিংসে করে

দমকা হাওয়ার বেশ ধরে

মেঘের মাদল মিষ্টি সুরে আমার দাওয়ায় সুর করে

রোদেলা দিন আকাশ যখন

বুকে ভাসায় মেঘ ভেলা

বন্ধ চোখে তোমার আমার

বসে সেথায় প্রেম মেলা

নানান রঙের গল্পরা সব

সেই মেলাতে খোলে চুল

তোমার আমার গল্পরা হয় অনেকটা ঠিক খানিক ভুল!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *