ফোরকানুলইসলাম,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ – প্রতিপাদ্য নিয়ে কলাপাড়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ পালিত হয়েছে। রবিবার ২৮ এপ্রিল বেলা সাড়ে ১০টায় দিবসটিপালন উপলক্ষ্যে একটি বর্নাঢ্য শোভাযাত্রা পৌরশহরের প্রধান প্রধানসড়কপ্রদক্ষিণ শেষেচৌকি আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায় কলাপাড়া সিনিয়র সহকারী জজ মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সীমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. তাছলিমা বেগম, কলাপাড়া থানার ওসি আলী আহম্মেদ, মহিপুর থানার ওসি আনোয়ার হোসেনসহ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সিনিয়র সহকারীজজআদালতেপ্রাকটিসরতআইনজীবী,জনপ্রতিনিধি, জিও, এনজিও কর্মকর্তাসহ আদালতের কর্মকর্তা, কর্মচারীরা।পরে চৌকি আদালহলরুমেকলাপাড়াসিনিয়রজুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশীষ রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদালতের বেঞ্চ সহকারী মো. কাইউমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. আনোয়াহোসেন, চৌকি আদালত আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান চুন্নু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুছ ছালাম মিয়া প্রমূখ।
ফোরকানুল ইসলাম। তাং: ২৮.০৪.২০২৪ ইং: মোপবা: ০১৭১৮-০৩৫৩৯১।