নি:সঙ্গতার যুগলবন্দী
– ফাতেমা মিতু
নি:শব্দতার বেড়াজাল ভেঙ্গে দেখো
তোমার চারপাশের সশব্দ বলয়ে কে?
বিছিয়ে রেখে অন্ধকারে আলো।
চোখ মেলে তারে দেখতে নাইবা পেলে
মনের আয়নায়, চোখের তারায়
তোমার হয়ে দাঁড়িয়ে থাকে যে সে।
একলা একা হয় কি থাকা তোমার?
নিত্য বাজে প্রাণের মাঝে
সুরের বাঁশিটি যার।
কোলাহলে পায়না ছুঁতে তোমায়,
অনুরাগের বিছিয়ে চাদর
আগলে রাখে আকাশ হয়ে অপার।
একলা নাকি ভীষণ ভালো আছ
নি:শব্দের এই নাগরিক কোলাহলে
আপন মনেই ডাকতে থাক যে তারে।
বুকের ভেতরে না বলা কথাটি শোন
বারবার শুধু যাচ্ছ ডেকে বলে।
কেউ শুনেনা সেসব কথা
আমি যা বকি তুমিই শুধু শোন।
চোখের জলের কয়টি নদী
দিয়েছি তোমায়,প্রথম দেখায়
মনে করতে পার?
বেঁধেছে তা অমোঘ প্রেমে
মিথ্যে কথন,সত্য দহন
একলা থাকার নি:সঙ্গতা
ভীষণ দূরের যুগলবন্দী
যেভাবে যখন বলতে তুমি পার।।
কপিরাইট রিজার্ভড।
