আত্মকথন-৪৯
নীল কাব্য
আমি কবি নই,তবু যেন কথাগুলো কবিতা হয়ে ওঠে
তোমার আত্মভোলায় আত্মমগ্নতায় কখনোবা উচ্ছলতায়
তোমাকেই ভেবে অমাবস্যাতেও জোছনা হেসে ওঠে
পূর্ণিমার আলো আঁধারীতে তোমার অবয়ব মিশে থাকে আমাতে
অনুরণন মননে চকিত ক্ষণে তোমার উপস্থিতি যেন পবিত্র শিহরণ জাগে
যেমন শিরী-ফরহাদ,লায়লা -মজনু,রোমিও -জুলিয়েট স্মরণে অনন্য।
প্রত্যাশা নয়, ভালোবাসার অবগাহনে রাঙা হৃদয়।
একটি শূন্য হৃদয় একাকিত্বে মন বিহার শূন্য মনেই অভিসার
অভিসারীনী এক কল্পলোকের স্বপ্নের জাল বোনে প্রিয়জন ঘিরে
মেকি সুখের হাস্যময়তায় ঢাকা পড়ে যায় অ-সুখের তীব্র চিৎকার
ঘৃণার বসনে কেটে যায় সকল আয়োজন জীবনের
এরই মাঝে সুখ ছায়া হয়ে জীবনীশক্তি দানে ফিরে আসে অদেখা অচেনা মুখশ্রী আজন্ম খোঁজ যার,হৃদয় মাঝে!
আমি কবি নই,তবু তোমাকেই নিয়ে চলে শব্দের খেলা।
বাস্তবে মেলে না সবার সুখ নদী,কল্প নদীতেই বয়ে যাক সুখ ধারা!!
