রাকিবুল হাসান আদমদিঘী(বগুড়া)প্রতিনিধি:বর্তমানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে পুরো বিশ্ব আজ আতঙ্কে । বাংলাদেশেও করোনার ভয়াল থাবা পড়েছে বেশ অনেক আগেই। গত ২৫ মার্চ থেকে দেশের অঘোষিতত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে অনেক অসহায় মানুষ। আদমদিঘী উপজেলার সান্তাহার পৌর এলাকাতেও এ চিত্র দৃশ্যমান। পবিত্র মাহে রমজানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষগুলোর পাশে এসে দাড়ালেন আদমদিঘী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মহাফুজুল হক টিকন। চলমান এই সংকটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর নির্দেশে বিএনপি নেতা মাহফুজুল হক টিকনের উদ্যোগে আজ ১৭ মে রবিবার সান্তাহার পৌর এলাকার প্রায় সহস্রাধিক অসহায় নির্যাতিত দলীয় নেতাকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। উপহার সামগ্রীতে ছিল আতপ চাল,তেল,চিনি,সেমাই,সুজি ও ছোলা বুট। উপহার সামগ্রী বিতরেনের সময় তারসাথে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা আখতারুজ্জামান মিঠু,মামুনুর রসিদ মামুন পৌর ছাত্রদল নেতা লিটন,সোহাগ, রাকিব, রকি সহ প্রমুখ ।এ সময় মাহফুজুল হক টিকন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক জিয়ার নির্দেশে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় হলো আমাদের লক্ষ্য। এবং এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সেবায় বিগত দিনেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। মহান আল্লাহ্ তাআলা আমাদের প্রত্যেককেই এই মহামারী দূর্যোগের থেকে রক্ষা করুক আমরা প্রত্যেকেই সুস্থ থাকি।
রাকিবুল হাসান, আদমদিঘী বগুড়া।