জামালপুরের RT-PCR মেশিনের যান্ত্রিক ত্রুটি-১দিনে ময়মনসিংহ ল্যাবে করোনা সনাক্ত ২৮জন

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
৩০ মে ২০২০,শনিবার রাত ১১:৪৫ মিনিটে জামালপুরে সর্বশেষ প্রতিবেদনে ময়মনসিংহ ল্যাবে জামালপুরের ১৬৯ টি নমুনা পরীক্ষায় আরও মোট ২৮ জন (বকশীগঞ্জ ০৯জন দেওয়ানগঞ্জ ১০, ইসলামপুর ৭, মেলান্দহ ২জন) কোভিড-১৯ করোনা ভাইরাসে সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে জেলায় এ পর্যন্ত সর্বমোট সংক্রমণ শনাক্ত ২৩৬জন (সরিষাবাড়ী ১৮, মেলান্দহ ৫১, মাদারগঞ্জ ১৪, বকশীগঞ্জ ২৩, দেওয়ানগঞ্জ ২১, ইসলামপুর ৩৭, সদর ৭২জন) করোনায় আক্রান্ত হয়েছেন ।আজ সুস্থ ০, সর্বমোট সুস্থ ১০৯।আজ মৃত্যু ০, সর্বমোট মৃত্যু ৪ (চিকিৎসাধীন ২ জন – দেওয়ানগঞ্জ ও মেলান্দহ, মৃতের নমুনায় শনাক্ত ২ জন – ইসলামপুর)।সর্বশেষ নমুনা সংগ্রহ ৬৭,এ পর্যন্ত সর্বমোট ৩৩৩৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।জামালপুর জেলা স্বাস্থ্য প্রশাসন এ খবর নিশ্চিত করেছেন। উল্লেখ্য সম্প্রতি জামালপুর জেলায় শেখ হাসিনা মেডিকেল কলেজে স্থাপন করা হয়। কোভিড-১৯ করোনা ভাইরাস পরীক্ষার জন্য আরটি-পিসিআর যন্ত্রটি ৪দিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে জামালপুরে রোগীর রক্তের নমুনা থেকে করোনা ভাইরাস পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *