অসহায় মানুষের পাশে ছাত্রলীগ নেতা ফয়সাল

মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে ঢাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ। গতকাল (শুক্রবার) প্রায় ৩০০ অসহায় মানুষের মধ্যে তিনি খাবার বিতরণ করেন।পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া পার্ক প্রাঙ্গনে তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে এই কার্যক্রম পরিচালনা করেন। এসময়ে আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মুন্নি আক্তার, জয়নাল আবেদীন (ফার্মেসী বিভাগ), মোঃ আনিসুর রহমান বাবু(মার্কেটিং বিভাগ),মেরাজ মারুফ (ভূগোল ও পরিবেশ বিভাগ)।এ বিষয়ে জানতে চাইলে জবি ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ বলেন, ‌”দেশের এই সংকটময় অবস্থায় ছিন্নমূল অসহায় এই মানুষগুলো আজ নিরুপায়। লকডাউনের এই দীর্ঘ বিরতিতে অনেক মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। আনেকেরই দুবেলা খাবার জুটানো কষ্টকর হয়ে যাচ্ছে। আর পথশিশুরা তো একেবারেই নিরূপায়। তাই অসহায় মানুষজন এবং পথশিশুদের পাশে আমি আমার সাধ্যমতো দাড়ানোর চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও এই কাজে থাকবো ইনশাআল্লাহ। এই কার্যক্রমের সার্বিক সহোযোগিতা করেছেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।উল্লেখ্য, ফয়সাল আহমেদ ইতিপূর্বে জবি ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলে। তিনি ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর পক্ষ থেকে চাঁদপুর-০৩ আসনের দায়িত্ব পালনের সময় ছাত্রদল এবং শিবিরের অনৈতিক কার্জক্রম প্রতিরোধে সাহসী ভূমিকা রেখেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *