ফোককানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

শেখ হাসিনারবার্তা,নারী-পুরুষসমতা,নারীরজন্যবিনিয়োগসহিংসতা প্রতিরোধ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলাপাড়ায় নানান কর্মসূিচ মধ্যে দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগমরোকেয়া দিবস পালিত হয়েছে শনিবারসকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে রেলী, আলোচনা সভা ও ৫ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়।

প্রথমে উপজেলা পরিষদ চত্বর থেকে এক রেলি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনেরসভাপতিত্বেপ্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া প্রেসক্লাবেরসভাপতি হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠান শেষে ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

ফোরকানুল ইসলাম
তাং: ০৯.১২.২০২৩ ইং:
মোবা: ০১৭১৮-০৩৫৩৯১।