যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

বিল্লাল হোসেন,যশোর থেকে
যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মত্যু হয়েছে। বুধবার ভোরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার নাম আছালত হোসেন (৫৫)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার গোপীনাথপুর পশ্চিমপাড়ার মৃত শমসের মণ্ডলের ছেলে। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিন কান্তি খান জানিয়েছেন,২০০৮ সালের ১৮ মে আছালতকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। নারী-শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় আদালত তাকে ফাঁসির আদেশ দিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। পরে উচ্চ আদালত ফাঁসির পরিবর্তে যাবজ্জীবনে দন্ডিত করেন। সেই থেকে আছালত যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাভোগ করছিলেন। গত ৪ মে রাত টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রচন্ড বুকে ব্যথা শুরু করে তাৎক্ষনিকভাবে কারাগারের হাসপাতালে ভর্তি করা হয়। দায়িত্বরত চিকিৎসক হৃদরোগের আক্রান্তের কথা বললে কিছু সময় পর আছালতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ময়নাতন্দের পর আছালতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান জেলর তুহিন কান্তি পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *