নিমগ্নতায়
ফাতেমা মিতু
সায়াহ্নে অথবা প্রাতে,
কোথায় যেন বাধে।
দূরে গেলে অথবা
আপন আলয়ে,
উদাসীন মগ্নতায়,
নিভৃতে হৃদয়ে কাঁটাগুলো
অবিরাম রক্ত ঝরায়।
জোর করে টানি হাসির রেখা,
কিন্তু ভেতরে কান্নাগুলো
গুমরে গুমরে ওঠে।
ফুলে ফেঁপে ভাসাতে চায়
তীর কোনো সুনামি।
আমি তবুও থেকে যাই স্থির,
নিত্যকর্ম মাঝে বয়ে চলি ধীর।
তোমাকে নয়,তবু তোমার
অনুভূতিগুলো ভালোবেসে
আমি আজো অধীর,
আমাদের মাঝে কোনো অদৃশ্য প্রাচীর।
তবু কেন অন্তরে উন্মুখ প্রতীক্ষায়
আর ও গভীর করে ভালোবাসি
ঠোঁটে নিয়ে মোনালিসার হাসি।
