জবিতে সাংস্কৃতিক ইউনিয়ন এর বিজয় উৎসব উদযাপন

জবি প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের তত্ত্বাবধানে “সাংস্কৃতিক ইউনিয়ন” সফলভাবে ‘বিজয় উৎসব- ২০১৯’ উদযাপন করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দ্বিতীয় ফটকের সামনে আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে রাত নয়টা পর্যন্ত এ আয়োজন চলে।

ক্যাম্পাস


সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড দল ট্রাভেলার্স, স্বপ্নবাজি, পিকাসোর পায়রা, আবোল-তাবোল, মনের মানুষ ও অভিকর্ষ।
নিজস্ব পরিবেশনা নিয়ে আরো ছিলেন- জবি আবৃত্তি সংসদ, উদীচী-জবি সংসদ ও সাংস্কৃতিক ইউনিয়ন, জবি।
ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ, নারায়ণগঞ্জ জেলা সংসদ, কবি নজরুল সরকারি কলেজ সংসদ, সূত্রাপুর থানা সংসদের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *