দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেনের সফর শেষে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মাদ্রিদ তোরেজন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের প্রথম দিন রাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দ্বিতীয় দিন সকালে তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।এরপর স্পেনের সর্ববৃহৎ প্রদর্শনী কেন্দ্র এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ফিরিয়া দা মাদ্রিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘কপ-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। দুপুরে জেনারেল রাউন্ড টেবিল-এ অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট ডেভিড মারিয়া সাসোলির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। পরে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেসের দেওয়া মধ্যাহ্নভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সরকার ও সিভিল সোসাইটির মধ্যে একটি সংলাপে যোগ দেন তিনি। এরপর স্পেনের প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় রাজপ্রাসাদে স্পেনের রাজা এবং রানির দেওয়া অভ্যর্থনায় তিনি যোগ দেন। ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, যা কপ-২৫ নামে পরিচিত। ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে।