কবিতাঃ মৃত্যু দেখার আনন্দ

ভোগবিলাসী মানুষের দল অসহায় মানুষের মগজে চুমুক দেয় আয়েশী ভঙ্গিতেতাদের সাধু চেহারায় নেই অপরাধের চিহ্ন পানশালার নর্তকীদের দেহ-তাদের শখের ফুলদানি; 

ক্লান্ত রূপসীরা ক্লান্ত না হয়েবাড়িয়ে দেয় কামের আবেদনযৌবন যেন দুধে ধোয়া তুলসীপাতাসেই রস আস্বাদন করেনষ্ট সুখে মগ্ন হওয়া আদরের দুলালেরা!

নর্তকীদের হাসিদুঃখ মুখ লুকিয়ে-লুকিয়েআল্লাহর কাছে করে নালিশআলতারাঙা পায়ে, মুক্তোঝরানো রূপেকোমল ঠোঁটে লেগে থাকেঅসহায় রাতলিপি,রাতের অন্ধকার এসব দেখেকরে নরক কান্না।

মানুষ হত্যার মহা উৎসব চলে দুনিয়াজুড়ে ক্ষমতার বাউন্সারে কতিপয় রাষ্ট্র প্রতিনিয়ত বপন করে পারমানবিক বোমার বীজ।

একদিন ঘুম ভেঙ্গে দেখি, প্রকৃতির অভিশাপেনগর থেকে লোকালয়ে. এমন-কি ধর্মীয় উপাসনালয়েও মৃত্যুর করুণ সুর বেজে চলছে।

মৃত্যু নিশ্চিত জেনে,কেউ-কেউ সুইসাইড করার আগেসাহস করে বলে গেলোঅতি তুচ্ছতম ব্যাপার নিয়ে,ভয় পাওয়ার কি আছে? 

অতঃপর নিজের চোখ খুলে দেখি-ফুরিয়ে এসেছে হালকা জীবনআকাশ থেকে হাত বাড়িয়েছে আজরাইল।

তবুও আমি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে যাচ্ছিবিচ্ছেদের কবিতামায়া মমতার দোহাই দিয়েআজরাইলকে বলি,লেখাটা শেষ করার সুযোগটা তো দিবে কিন্তু, কে শুনে কার কথাআমার দম বন্ধ হয়ে আসছেমৃদুস্বরে পড়ছি,লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ!নিজের মৃত্যু দেখার আনন্দ নিয়েচলে যাচ্ছি পরপারে।অন্য কোনো মৃত্যু আমাকে, এতোটা আনন্দ দিতে পারেনি! 

লেখক: সাইফুল ইসলাম ,শিক্ষার্থী ও সাহিত্য অনুরাগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *