বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে তিন জেলার ১৬৫নমুনা পরীক্ষা করে ৫৬ জনের করোনা পজেটিভও ১০৯ জনের নেগেটিভ এসেছে। শনিবার প্রকাশিত ফলাফলে যবিপ্রবি কর্তৃপক্ষ এই তথ্য প্রকাশ করেছেন। যশোর জেলার ৩৯ নমুনা পরীক্ষা করে ১৭ , চুয়াডাঙ্গার ১২৩ নমুনা পরীক্ষায় ৩৮ ও ঝিনাইদহের ৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে।বাকি ১০৯ জনের শরীরে করোনা অস্তিত্ব মেলেনি। যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্যড. শিরিন নিগার জানিয়েছেন, গত ২৪ ঘন্টার পরীক্ষায় এই ফলাফলে এসেছে। ফলাফলের কপি তিন জেলার সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে। যশোরের সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা গেছে, শনিবার পর্যন্ত যশোরে ১০৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।