লক্ষ্মীপুরে এ বি এম গোফরান হোসেন বাবুর ঈদ উপহার

মুজাহিদুল ইসলাম লক্ষ্মীপুরঃ-
লক্ষীপুর জেলা সদর থানার যুগ্ন আহবায়ক এ বি এম গোফরান হোসেন বাবুর উদ্যোগে ২৩ মে, শনিবার লক্ষ্মীপুর সদর থানার প্রতিটি ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে ঈদ উপহার তুলে দেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ,মাহাবুব হাসান অভি সভাপতি ৩নং দালাল বাজার ইউনিয়ন ছাত্র লীগ,আদনান রিমন ১ম যুগ্ম-আহবায়ক ২০নং চররমনী মোহন ইউনিয়ন ছাত্র লীগ সহ সদর থানার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।
ছাত্রলীগের ঈদ উপহার দেওয়ার সময় লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ বলেন, লক্ষ্মীপুরে এবার ছাত্রলীগ মহামারী করোনাভাইরাস থেকে শুরু করে কৃষি, খাদ্য সামগ্রী বিতরণ, স্যানিটাইজার বিতরণ, স্বাস্থ্য টিপস লিফলেট বিতরণ ও সাধারণ মানুষকে সতর্কতাঃ থেকে শুরু করে বিভিন্ন ত্রাণ বিতরণে সক্রিয় ভূমিকা পালন করেছে ছাত্রলীগ।
মোহাম্মদ শাহাদাত হোসেন শরীফ ছাত্রলীগের উদ্দেশ্যে আরও বলেন, তোমরা সব সময় অসহায়, কর্মহীন ব্যক্তিদের পাশে দাঁড়াবে, আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সব সময় সহযোগিতা করবে। নিজেরা সতর্ক থাকবে এবং সর্বসাধারণ দেরকে দূরত্ব বজায় থাকার জন্য বলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে এই মহামারী করোনাভাইরাস এ সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এজন্য তিনি প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান। পরিশেষে তিনি লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কে ঈদ শুভেচ্ছা জানান।
লক্ষ্মীপুর জেলা সদর থানার যুগ্ন আহবায়ক এবিএম গোফরান হোসেন বাবু বলেন, দুঃসময়ে লক্ষ্মীপুরবাসীর পাশে দাঁড়িয়েছিল ছাত্রলীগ, প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের পাশে ছিল ছাত্রলীগ, তাই ছোট্ট পরিসরে লক্ষীপুরের সদরে প্রতিটি ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দ দের হাতে আমার এই ছোট্ট ঈদ উপহার টা তুলে দিলাম। এ সময় তিনি সদর থানা প্রত্যেকটা ইউনিয়নের ছাত্রলীগের সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, মহামারী করোনা ভাইরাস এর, সামনের সময় গুলোতে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার জন্য আহ্বান জানান। পরিশেষে তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *