রাকিবুল হাসান স্টাফ রিপোটার্স:
মানুষ মানুষের জন্য। করোনা ভাইরাসের কারণে সারা দেশের ন্যায় আদমদীঘি উপজেলায় কর্মহীন হয়ে পড়েছে অনেক পরিবার। চরম বিপাকে পড়েছে দিনমজুর, খেটে-খাওয়া শ্রেণীর মানুষরা। আর এই প্রাদূর্ভাব দেখা দেওয়ার পর থেকেই বিভিন্ন সময় দিনমজুর, অসহায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন সান্তাহারে এভারেষ্ট গ্রুপের সদস্যরা। কখনো দিয়েছেন খাদ্য সামগ্রী কখনো বা ইফতার। আজও তার ব্যতিক্রম নয়। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন তারা। শনিবার বিকেলে এভারেষ্ট গ্রুপের সদস্য নাসীফ আরেফিন নিবিড় ও গ্রুপের যৌথ অর্থায়নে সান্তাহার পৌর শহর বিভিন্ন এলাকায় প্রায় ১০০ টি পরিবারের মাঝে সেমাই, চিনি, দুধসহ এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় সহযোগিতা করেন এভারেষ্ট গ্রুপের আহ্বায়ক সাগর, সদস্য পান্না, আশিক, নাদিম, সঞ্জয়, মুক্তাসহ আরও অনেকে।
এভারেষ্ট গ্রুপের সদস্য নাসীফ আরেফিন নিবিড় বলেন, ঈদ আনন্দ সবার। আমাদের আসপাশের কেউ যেনো ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন।