রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন করে ৬ পুলিশসহ ৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে আসা রিপোর্ট থেকে এ তথ্য জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাঃ সাঈদ আল মামুন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩০ জন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাঈদ আল মামুন জানান, বৃহস্পতিবার ও শুক্রবার রাতে পাওয়া রিপোর্টে গত ১২ ও ১৩, ১৪ মে ১১৯ জনের নমুনার মধ্যে ৩৬ জনের পভেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে রূপগঞ্জ থানার পুলিশ সদস্য ৬ জন ও রূপগঞ্জ ইউনিয় পরিষদের এক ইউপি সদস্যর পরিবারের ৪ সদস্য রয়েছে। এ নিয়ে রূপগঞ্জ উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩০ জন। এ পর্যন্ত রূপগঞ্জ উপজেলায় করোনায় মৃতের সংখ্যা ৩ জন। ডাঃ মামুন আরো জানান, নতুন আক্রান্ত ৩৬ জনকে তাদের আক্রান্তের বিষয়টি জানিয়ে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের মধ্যে কেউ যদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিতে চান তাহলে তাদের হাসপাতালে ভর্তি করা হবে।রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, থানায় আরো আক্রান্ত ২ জন উপ-পরিদর্শক ও ৪ কনস্টেবলের আক্রান্তের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এ নিয়ে থানায় মোট পুলিশ আক্রান্ত ১৫ জন। তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানের জন্য নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে।