যার প্রতিক্ষায়
-তরুণ কুমার হালদার
আমি যদি আমার হৃৎপিণ্ডটা তোমাকে উপরে দেই,
সেখানে প্রতিধ্বনিত হতে শুনবে তোমারই নাম।
আমি যদি আমার চোখদুটো তোমাকে উপরে দেই,
তার মধ্যে দেখবে, সুনিপুণ ভাবে তোমার ছবি আঁকা।
আমার বুকে যদি কান পেতে শোনো,
অনুরণিত হতে শুনবে, তোমারই নাম।
আমার প্রতিটি রক্ত কণিকা ব্যাকুল সে-তো
তোমারই প্রতিক্ষায়।
আমার প্রতিটি অস্থি, মজ্জায় শুধু
তোমারই বাজনা বাজে ।
যার প্রতিক্ষায় থাকে প্রতিটি অঙ্গ
সে কি আসবে না কাছে?

২৮/০৪/২০২৪
All reactions:
1Mati Prokashon