প্রয়াত নেতাকর্মীদের পাশে মাহফুজুল হক টিকন

রাকিবুল হাসান আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:
বর্তমানে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে পুরো বিশ্ব আজ আতঙ্কে । বাংলাদেশেও করোনার ভয়াল থাবা পড়েছে বেশ অনেক আগেই। গত ২৪ মার্চ থেকে দেশের অঘোষিতত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। আদমদিঘী উপজেলাতেও এ চিত্র দৃশ্যমান। পবিত্র মাহে রমজানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দলীয় অসহায় মানুষগুলোর পাশে এসে দাড়াচ্ছেন আদমদিঘী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মহাফুজুল হক টিকন। চলমান এই সংকটে মাহফুজুল হক টিকনের উদ্যোগে আজ ১৯ মে মঙ্গলবার সান্তাহার ইউনিয়নের ছাতনি এলাকার প্রয়াত ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম দুলাল ও ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর আলমের বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে এবং ঈদ উপহার সামগ্রী প্রদান করেন বিএনপি দলীয় নেতাকর্মীরা। উপহার সামগ্রীতে ছিল আতপ চাল,তেল,চিনি,সেমাই,সুজি ও ছোলা বুট। সৌজন্য সাক্ষাতের সময় মাহফুজুল হক টিকনের সাথে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা আখতারুজ্জামান মিঠু,মামুনুর রসিদ মামুন, পৌর বিএনপি নেতা ইকবাল হোসেন, পৌর যুবদল নেতা আলম ছাত্রদল নেতা লিটন,সোহাগ, রাকিব, রকি,সিজার সহ প্রমুখ ।এ সময় মাহফুজুল হক টিকন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক জিয়ার নির্দেশে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় হলো আমাদের লক্ষ্য। এবং এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীদের সেবায় বিগত দিনেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকব। মহান আল্লাহ্ তাআলা আমাদের প্রত্যেককেই এই মহামারী দূর্যোগের থেকে রক্ষা করুক আমরা প্রত্যেকেই সুস্থ থাকি।
রাকিবুল হাসান, আদমদিঘী বগুড়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *