মো:রিয়াজুর রাশিদ রুবেল।নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।চরম দুর্ভোগে দিন কাটছে কিন্ডারগার্টেনের সকল শিক্ষক-কর্মচারীদের।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সবকিছু লকডাউন করে রাখা হয়েছে।বন্ধ হয়ে গেছে দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্টান।দেশের সরকারি শিক্ষা প্রতিষ্টানগুলোর সাথে তাল মিলিয়ে জাতী গঠনে বেসরকারি শিক্ষা প্রতিষ্টানগুলোর ভূমিকা অতুলনীয়।সরকারি প্রতিষ্টান গুলোর সকল শিক্ষক-কর্মচারীদের বেতন সরকার কর্তৃক প্রদান করা হয়।অপরদিকে বেসরকারি শিক্ষা-প্রতিষ্টানগুলোর বেতন নিজেদের ফান্ড থেকে প্রদান করতে হয়।বর্তমানে সবচেয়ে বেশি চরম অবস্থায় দিন পার করছে কিন্ডারগার্টেনের সকল শিক্ষক-কর্মচারীরা।কারণ অনেক কিন্ডারগার্টেন আছে যাদের নিজস্ব তেমন কোন ফান্ড নেই।অধিকাংশ প্রতিষ্টান ব্যক্তিমালিকানায় পরিচালিত হয়। আসছে ঈদে সরকার সকল সরকারি শিক্ষা-প্রতিষ্টানগুলোতে ঈদ বোনাস সহ বেতন প্রদান করছে-অপরদিকে লকডাউনে প্রতিষ্টান বন্ধ হয়ে যাওয়ায় কিন্ডারগার্ডেনের শিক্ষক-কর্মচারীরা তাদের প্রাপ্য বেতন পাচ্ছেননা।নাসিরনগর উপজেলায় প্রায় ৩৩ টি কিন্ডারগার্টেন আছে।কিন্ডারগার্টেনের সকল শিক্ষকবৃন্দরা বলেন আমরা প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি দেশে শিক্ষার মান তথা জাতীকে একটি শিক্ষিত জাতী হিসেবে গড়ে তুলতে সমানভাবে কাজ করে যাচ্ছি।তারা বলেন লকডাউনে প্রতিষ্টান বন্ধ হয়ে আমরা চরম কষ্টে দিন পার করছি,সরকারের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের দিকে যেন সুদৃষ্টি দেন।