প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ,নিশ্চিত করবে এসডিজি অর্জন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুয়াকাটায় পালিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস।

ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

প্রতিবন্ধী ব্যাক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ,নিশ্চিত করবে এসডিজি অর্জন, এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুয়াকাটায় পালিত হয়েছে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষ্যে রবিবার সকাল সাড়ে ১০টায় একটি রেলী বের করা হয়। রেলী শেষে কুয়াকাটা সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়নসংস্থারআয়োজনেএবংকুয়াকাটাপৌরসভারপৃষ্ঠপোষকতায় বেলা সাড়ে ১১টায় কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সূর্যোদয় প্রতিবন্ধী উন্নয়ন সং¯’ার সভাপতি মো. আবু তাহের ভুঁইয়ার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়াকাটা পৌরমেয়রমো.আনোয়ারহাওলাদারবিশেষঅতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, কুয়াকাটা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনোয়ার হোসেন আনু প্রমুখঅন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর রেহেনা পারভিন, ময়না বেগম, সাবেককাউন্সিলরমো.ইসাহাক হাওলাদার প্রমুখ।সভাসঞ্চালনাকরেনএডিডিইন্টারন্যাশনালের প্রকল্প সমন্বয়কারী এ.এম ইকবাল। পৌর এলাকার আলোচনা সভায় তিন শতাধিক প্রতিবন্ধী অংশগ্রহণ করেন।

তাং: ০৩-১২-২০২৩ ইং: মোবা: ০১৭১৮-০৩৫৩৯১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *