ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুাখালী)প্রতিনিধি :

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট বাংলাদেশ নির্মাণেরলক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। প্রধানমন্ত্রীর এ স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে নৌ-বাহিনীকে যুগপযোগী ভাবেগড়েতোলা হচ্ছে, যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্র ভিত্তিক অর্থনীতিতে ভূমিকা রাখতে সক্ষম হবে। বন্ধু-প্রতিম সকল রােেষ্ট্রর নৌ-বাহিনীরসাথেসমন্বিতভাবে কাজ করে বঙ্গোপসাগরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী অগ্রণী ভূমিকা পালন করবে।

২ ডিসেম্বর শনিবার পটুয়াখালীর বা-নৌ-জা শের-ই-বাংলাপ্যারেডগ্রাউন্ডে অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর বি/২০২৩ ব্যাচের ৬৭১ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্যশিক্ষাসমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় তিনি একবিংশ শতাব্দীরচ্যালেঞ্জমোকাবেলায়একটিস্মার্টনৌ-বাহিনী গড়ে তোলার লক্ষ্যে চৌকশ ও প্রশিক্ষিত নাবিকের গুরুত্ব তুলে ধরেন।তিনি আরো বলেন, নৌ-বাহিনীর উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয়থেকেঅর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য নাবিক হিসেবে গড়ে তুলবে এবং জাতীয় নিরাপত্তাওঅগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালন করবে।

আজকের নবীন নাবিকেরা ভবিষ্যতে বাংলাদেশের সুবিশাল সমুদ্র সীমা রক্ষা করবেন। কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ শেষে তিনি কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী নবীন নাবিকদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

নৌ-বাহিনীর বি/২০২৩ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে মো. তাহাজ্জত হোসেন তপু পেশাগত ও সকল বিষয়ে সেরা চৌকশ নাবিক হিসেবেনৌ-প্রধানপদকলাভকরেন,মো.ফারদিলহোসেন দ্বিতীয় স্থান অধিকার করে কমখুল পদক এবআশিফুর রহমান আসিফ তৃতীয় স্থান অধিকার করে শের-ই-বাংলা পদক লাভ করেন।

কুচকাওয়াজ অনুষ্ঠানেসহকারীনৌ-প্রধান(পার্সোনেল), খুলনানৌ-অঞ্চলেরআঞ্চলিককমান্ডার,বরিশালজেলারজিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার এবং পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্যব্যক্তিবর্গ, উচ্চপদ¯’ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং নবীন নাবিকদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

তাং: ০২.১২.২০২৩ ইং মোবাইল ০১৭১৮-০৩৫৩৯১।