প্রতিজ্ঞাবদ্ধ
– হামিদা পারভিন শম্পা
~~~~~~~~~~~~~~~~
লাল সবুজে ছড়ানো দেশ
চোখ জুড়ে প্রশান্তি আজ
বিজয়ের পতাকা অম্লান।
লাখো শহীদের রক্তের বিনিময়ে
এনেছিলাম যে স্বাধীনতা।
ছিলোনা কারো দয়ার দান
শুনবোনা দুর্জনের নীতিকথা।
বীরাঙ্গনা মাতার আত্মচিৎকারে
অঙ্কিত বাংলার যেই মানচিত্র,
রাজাকার, আলবদর হতে পারেনা
কখনো স্বাধীন বাংলার মিত্র।
বিজয়ের এই মাসে এসো
প্রতিজ্ঞাবদ্ধ হই সকলে,
যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে
বাংলা থেকে তারাই সমূলে।
