কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় বাতিঘর সাংস্কৃতিক সংসদের উদ্যোগে সাংস্কৃতিক আড্ডা’ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৭ ডিসেম্বর ২০২৩) কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের সপ্নের ঠিকানায় এ সাংস্কৃতিক আড্ডা অনুষ্ঠিত হয়। আয়োজনের মধ্যে ছিল বাতিঘর সাংস্কৃতিক সংসদের সদস্যদের পরিচিতি ও সংক্ষিপ্ত আলোচনা সভা, এবং শিশু কিশোরদের মধ্যে খেলাধুলার আয়োজন করা হয় এতে ছিল, ঝুড়িতে বল নিক্ষেপ , বেলুন ফুটানো, হাঁড়ি ভাঙা এবং সবশেষে ছিল লটারি ড্র সাংস্কৃতিক আড্ডা”য় সভাপতিত্ব করেন খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার শিক্ষক ও বাতিঘর সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা মাও ফোরকানুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন এইচ এম রাওফিন রহমান, সেক্রেটারি জেনারেল বাতিঘর সাংস্কৃতিক সংসদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন বাতিঘর সাংস্কৃতিক সংসদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান রাতুল। সাংস্কৃতিক আড্ডা”য় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক, ও বাতিঘর সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা মাও মুহাম্মাদ মাসুৃম বিল্লাহ (রুমি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোয়াজ্জেমপুর ছালেহীয়া আলিম মাদরাসার শিক্ষক, মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ – চায়না টেকনিক্যাল ইন্সটিটিউটের শিক্ষক মাসুূদ রানা, প্রান্তজন সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ, আমরা কলাপাড়াবাসীর সভাপতি নজরুল ইসলাম। সাংস্কৃতিক আড্ডা”য় আরও উপস্থিত ছিলেন বাতিঘর সাংস্কৃতিক সংসদের সাবেক চেয়ারম্যান নাজমুস সাকিব, সদস্য হুমায়ুন কবির, সদস্য, মইনুল হাসান নিরব, প্রমুখ “সুর-সঙ্গীত সুস্থ সংস্কৃতি সৃষ্টিতে” শ্লোগানকে সামনে রেখে সামাজিক সচেতনতামূলক নাট্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সাংস্কৃতিক আড্ডার ভূঁয়শী প্রশংসা করে মূল্যায়ন বক্তব্য রাখেন।