নাসিরনগর উপজেলায় যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত সাময়িক বহিষ্কার

মো:রিয়াজুর রাশিদ রুবেল।নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক রিটন রায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সরকারি কাজে বাধা প্রদান করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী ও দেশবাসীর কাছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়া এবং সংঘটন বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নির্দেশে এবং তদন্ত কমিটির সুপারিশের প্রেক্ষিতে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েতকে একযুক্ত বিবৃতিতে জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এডভোকেট শাহানুর ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস সাময়িক বহিষ্কার করেন।প্রসঙ্গত,উপজেলা গোকর্ণ ইউনিয়নের তিতাস নদীর পাড়ে ধান মাড়াইকে কেন্দ্র করে সূচীউড়া গ্রামের নাগরের গোষ্ঠী ও বড়বাড়ি গোষ্ঠীর লোকজনদের মধ্যে সংঘর্ষ বাধলে সংবাদ পেয়ে থামাতে গেলে পুলিশের উপর হামলার ঘঠনা ঘঠে।এতে ৬ পুলিশ সহ ৬৫জন আহত হয়।এসময় পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।এ ঘঠনায় এসআই নজরুল ইসলাম খন্দকার বাদি হয়ে উপজেলা আমিনুল ইসলাম বেলায়েতকে প্রধান আসামী করে ৫৮জনের নামে নাসিরনগর থানায় একটি পুলিশ এসল্ট মামলা দায়ের করেন।এ মামলায় আমিনুল ইসলাম বেলায়েতকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *