জামালপুরে করোনায় অসহায় যাদু শিল্পীদের পাশে দাঁড়ালেন যাদুকর ফয়সাল খান

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
১৫মে,শুক্রবার ,জামালপুর: অসহায় জাদুকরদের জন্য বরাবরই তার মন কাঁদে। নন্দিত যাদুুকর ফয়সাল খান জামালপুরের যাদুশিল্পীদের জন্য তিনি সহযোগীতার হাত বাড়িয়ে দেন । তার পক্ষে শাহীন শাহ জামালপুরের ৩০জন যাদুশিল্পীকে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে এই খাদ্য সামগ্রী প্রদান করেন। জামালপুরের অসহায় যাদুশিল্পীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ।জামালপুরের যাদুশিল্পীদের একটাই চাওয়া মানবিক যাদুকর ফয়সাল খান ও শাহীন শাহ এভাবেই যাদুকরদের জন্য এগিয়ে যাক এবং তাদের পাশে থাকুক। যাদুশিল্পীদের মাঝে এই মানবিক সহায়তা কার্যক্রমের জন্য জামালপুরের জেলা প্রশাসকসহ সাধারণ মানুষ অনেকেই যাদুশিল্পী ফয়সাল খান ,শাহীন শাহসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন । জামালপুরের যাদুশিল্পীরাও জানান অকৃত্রিম কৃতজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *