“নদীর সাথে কথোপকথন” ও “নীল জল দিগন্ত ছুঁয়ে” কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন

বিশেষ প্রতিনিধি:-

৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার, বিকাল ৪টায় অমর একুশে বইমেলার মুক্ত মঞ্চে কবি হারুন অর রশীদ সম্পাদিত ১৩ কবির (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) যৌথ কাব্যগ্রন্থ “নীল জল দিগন্ত ছুঁয়ে” এবং জামালপুরের কৃতি সন্তান আবু সায়েম মো. সা-আদাত উল করীম এর কাব্য গ্রন্থ – “নদীর সাথে কথোপকথন”র মোড়ক উন্মোচন হল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুল কালাম আজাদ, জাতীয় সংসদ সদস্য, জামালপুর ৫ (সদর)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান নির্বাহী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং মুহাম্মদ মনিরুজ্জামান (শাশ্বত মনির), ভারপ্রাপ্ত সম্পাদক, সাপ্তাহিক শীর্ষ খবর। আমন্ত্রিত অতিথি হিসেবে গ্রন্থ দুটির কবিগণ উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন। সঞ্চালনায় ছিলেন হৃদয় লোহানী, কবি ও বাচিকশিল্পী। সহযোগিতায় ধূপছায়া সাহিত্য পরিষদ ও সাপ্তাাহিক শীর্ষ খবর টিম। কাব্যগ্রন্থ দুটি পাওয়া যাবে অমর একুশে গ্রন্থমেলা স্টল ২১৮ (বাংলানামা) এবং স্টল ৭৭৮ (সাপ্তাহিক শীর্ষ খবর)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *