মহিপুরে বিয়ের একদিন পরই যুবকের গলাকাটা লাশ উদ্ধার

ফোরকানুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :

মহিপুরে বিয়ের একদিন পরই ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল নয়টায় মহিপুর থানারলতাচাপলীইউনিয়নেরতাহেরপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে তার গলা কটালাশ উদ্ধার করা হয়। মৃত ওমর ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার ওমরআলীরসঙ্গেএকইইউনিয়নেরতাজেপাড়াগ্রামেরশাহআলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। গতকাল কনের বাড়িতে বৌভাত শেষে রুকাইয়াকে তার বাড়ির লোকজন সহ ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমরনামাজপড়ার জন্য ঘর থেকে বের হয়। পরে সকাল সাতটার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার লাশ দেখতে পায়। মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে।আসল রহস্য উদঘাটনের জন্য বিষয়টি নিয়েতদন্তচলছেলাশসুরাতলেরপরময়নাতদন্তেরজন্যপটুয়াখালী মর্গে পাঠানো হবে।

ফোরকানুল ইসলাম।
তাং: ০৬.০২.২০২৪ ইং: মোবা: ০১৭১৮-০৩৫৩৯১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *