মনির আসলামী ভোলার চরফ্যাসন থেকে।
আছলামপুর ও আয়শাবাগের পূর্বঅন্চলের মানুষের একমাএ চলচলের রাস্তা এটি। অাজ থেকে এক বছর পূর্বে উত্তর অাছলামপুর অায়েশাভাগ সংলগ্ন এ ব্রিজটি কিছু সংখ্যক গভাদি পশু ও মানুষ চলাচলের সময় ভেংঙ্গে পরার কারনে পূর্বাঞ্চলের জনগনের যাতায়াত ব্যাবস্থায় বিঘ্নতা সৃষ্টি হয়। জনসাধারন চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে।মানুষ যাতায়াত, গবাদি পশু, মালামাল আনা-নেওয়া, জরুরি প্রয়োজন সহ অনেকে সংকটে এ এলাকায় জনগন। প্রকল্পটি বাস্তবায়নের জন্য কর্তৃক পক্ষ কাজটি হাতে নিয়েছে কিন্তুু এক বছর শেষ হয়ে গেল অাজও ব্রাজটি পূর্ণনির্মানের কাজ শুরু হয়নি। সামনে বর্ষাকাল আসছে, তার পূর্ববেই এই ব্রীজ নির্মান জরুরী। এ অঞ্চলের মানুষের দাবী স্হানীয় সাংসদ সদস্যের প্রতি অতিদ্রত ব্রীজটি নির্মানসহ রাস্তাটিও পাকা করা হউক।