মো:রিয়াজুর রাশিদ রুবেল।নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের ডা:মো:শফিকুল ইসলাম আলফুর ব্যাক্তিগত উদ্যেগে ত্রাণ বিতরন করা হয়।করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের নিম্ন আয়ের মানুষ যেমন চরম দুর্ভোগে দিন-যাপন করছে, ঠিক তেমনি মধ্যেবিত্তরা ও চরম কষ্টের মাঝে দিনপার করছেন।সমাজে এমন কিছু মানুষ আছেন যারা নিজেদের দেশ,জাতীর কল্যাণে বিলীয়ে দেন।ডা:মো:শফিকুল ইসলাম ও তেমনি একজন ব্যাক্তি, যিনি দেশের এই ক্লান্তিলগ্ন মুহূর্তে নিজের সর্বোচ্ছ চেষ্টা দিয়ে অসহায় মানুষদের পাশে দাড়িয়েছেন।
আজ ১৪মে রোজ বৃহস্পতিবার,সকাল ১০ঘঠিকায়, নাসিরনগর উপজেলা,গোকর্ণ ইউনিয়নের পশ্চিম পাড়া ডা:শফিকুল ইসলামের নিজ বাড়িতে ১৫০টি অসহায়, হতদরিদ্র পরিবারে মাঝে ত্রাণসামগ্রী তুলে দেন ।উপস্থিত ব্যাক্তি বর্গের মধ্যে ছিলেন,মাওলানা মোশারফ হোসেন,আবু মিয়া,বানেস্বর নন্দী,জিলু মিয়া, আব্দুল্লা,আজিজুর রহমান সহ সমাজের বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ।তারা এ সময় বলেন, আমাদের সমাজে অনেক ব্যাক্তি আছেন যাদের যথেষ্ট সামর্থ্য আছেন,তারা যদি ডা:মো:শফিকুল ইসলামের মত সমাজের হতদরিদ্র মানুষের পাশে দাড়াতেন তবে,করোনার প্রভাবে তাদের কষ্ট করে জিবন-যাপন করতে হতোনা।তারা বলেন সরকার তাদের সাধ্যমত সহযোগিতা করে যাচ্ছেন, কিন্তুু সরকারের অধীনস্ত কিছু অসৎ কর্মকর্তাগণের জন্য সবাই সঠিকভাবে সাহায্যে, সহযোগিতা পাচ্ছেননা।তাই এই অবস্থায় সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উপস্থিত ব্যাক্তিবর্গ।ত্রাণ সহযোগিতা নিয়ে ডা:মো:শফিকুল ইসলাম আলফু বলেন,আমি আমার সাধ্যমত অসহায় মানুষদের পাশে দাড়িয়েছি,ভবিষ্যতে ও দাড়াতে চাই।