এশিয়ান হাইওয়ে সড়কে পিকআপ চালককে কুপিয়ে হত্যা

রূপগঞ্জ প্রতিনিধি ঃ
রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে আশিকুর রহমান নামে এক পিকআপ চালককে কুপিয়ে হত্যা করেছে ছিনকাইকারীরা। এসময় ছিনতাইকারীরা পিকআপসহ মালামাল ছিনতাইয়ের চেষ্টা করে বলে অভিযোগে প্রকাশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত প্রায় ২টার দিকে কোশাব এলাকায়। জানা যায়, রূপগঞ্জের আউখাব এলাকার এ ওয়ান পোলার পোষাক কারখানার পিকআপ চালক হিসেবে কর্মরত ছিল নিহত আশিকুর রহমান। সে গাইবান্ধা জেলার সাহাঘাট থানার কাঠুর গ্রামের আঃ বারীর ছেলে। জানা যায়, এ ঘটনার সময় টহলরত পুলিশ চালক আশিকের আর্তচিৎকার শুনে দ্রুত এগিয়ে আসে এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। রূপগঞ্জ থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরন করেছে। পিকআপটি ভোলাব ফাঁড়ি পুলিশ আটক করেছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *