মধুপুরে কিশোরী ধর্ষণ মামলায় অভিযুক্ত দাদা-নাতী

মাসুদ রানা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ী এলাকার কালিয়াকুড়ি গ্রামে এক কিশোরী (১৩) কে অপহরণের পর দাদা ও নাতী দু’জনে মিলে রাতভর ধর্ষণ করেছে এমন অভিযোগের খবর পাওয়া গেছে । এ ঘটনায় কথিত দাদা ও নাতীকে আসামী করে ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদি হয়ে মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। থানার মামলা নং (নং-১, তাং-১/৬/২০২০ইং) ।মধুপুর থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (৩০ মে) উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের কালিয়াকুড়ি গ্রামের নাতী চান মিয়া (১৪) এবং দাদা কবির হোসেন কবজ (৫০) মিলে হাগুড়াকুড়ি উত্তরপাড়া গ্রামের এক কিশোরীকে অপহরণের পর বাড়িতে আটকে রেখে রাতভর ধর্ষণ করে । এরপর রোববার (৩১ মে) ওই কিশোরীকে তার বাড়ির পাশে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়।
কিশোরীর বাবা ও মা জানান, অসুস্থ অবস্থায় মেয়েকে ফেরত পেয়েছেন। ঘটনার সত্যতা মেয়ে তার মাকে বলে। পরে মেয়েটির বাবা বাদি হয়ে অভিযুক্ত ওই দাদা ও নাতী কে আসামী করে মধুপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। থানার মামলা নং (নং-১, তাং-১/৬/২০২০ইং) ।
স্থানীয় ইউপি সদস্য মো. নওশের আলী জানান, কিশোরীকে ধর্ষণের বিষয়টি এখন ওপেনসিক্রেট।
এ মামলায় অভিযুক্ত আসামী কবির হোসেন কবজ (৫০) জানান, নাতীর সাথে ওই কিশোরীর কী হয়েছে তা জনেন না।
এ ব্যাপারে মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, এ ঘটানয় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার তদন্ত করে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *