আসলাম উদ্দিন জেলা প্রতিনিধি দিনাজপুর
দিনাজপুরের (হিলি) হাকিমপুরে থানা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নানা কর্মসূচীর মধ্য দিয়ে বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার, সকাল সাড়ে আটটায় বাংলাহিলি বাজারস্হত দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়।
নিহতের স্বরণে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরতা কামনায় দোয়া করা হয়। এছাড়াও সকল মসজিদে দোয়া খায়েরের আয়োজন করা হয়েছে বলে স্থানীয় বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
এসময় হাকিমপুর থানা বিএনপি’র সভাপতি ফেরদৌস রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোফা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, মামুনুর রশিদ লেবু, সেচ্ছা সেবক দলের আলী হোসেন, বাবু মিয়া, বাদল হোসেন, ছাত্রদলের আনোয়ার হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।