মনির আসলামী, চরফ্যাসন, ভোলা।
আজ সকাল ৯ঃ০০ ঘটিকায় চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ)মাদ্রাসা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় ও উপস্থিত মুসল্লীদের সাথে ঈদের শুভেচ্ছা জানান যুব ও ক্রিড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, জননেতা আলহাজ্জ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম পি মহোদয়। ঈদের শুভেচ্ছায়, মাননীয় সাংসদ বলেন, এবার এর ঈদ অনেক প্রতিকুলতার মধ্যে আমাদের করতে হচ্ছে। ঘূর্ণিঝড় আম্ফান, মহামারী করোনা, সারা বিশ্ব থমকে দাঁড়ালো। বাংলাদেশের পরিস্থিতি ও খারাপের দিকে। আমরা সবাই যারযার অবস্থান থেকে সতর্ক হয়ে, সামাজিক দূরত্ বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে আমাদের চলতে ও বাঁচতে হবে। ঈদ সবার জন্য সুন্দর ও কল্যানময় হোক। ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী সময়ে তিনি চরফ্যানে উপস্থিত থেকে সার্বিক ব্যবস্থা নিচ্ছেন।
ঈদ জামায়েতে আরও উপস্থিত আলেম কুলের শীরমনি আলহাজ্জ্ব হযররত মাওঃ সাইয়্যেদাইন আহাম্মদ সিদ্দিকী জৈনপুরী সাহেব। ঈদ জামায়াতে, জনাব, জয়নাল আবেদীন আখন, চেয়ারম্যান, চরফ্যাসন উপজেলা পরিষদ। জনাব নুরুল ইসলাম ভিপি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, চরফ্যাসন উপজেলা শাখা। গন্যামান্য ব্যাক্তি সহ সকল স্তরের মুসল্লীগন স্বাস্থ্য বিধি মেনে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে, চরফ্যাশন ও মনপুরার জনগনের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।